কোম্পানীগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুবলীগ নেতা রাফেল চৌধুরী
- ইমাম হোসেন খাঁন :
-
২০২৪-০২-১৪ ১৯:২৮:৫৫
- Print
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
হাজারো মানুষের অশ্রুসিক্ত চোখেরজলে,পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও চরহাজারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার গোলাম হোসেন চৌধুরী রাফেল। গোলাম হোসেন চৌধুরী রাফেল গত সোমবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
বুধবার সকাল ১০ টার সময় বসুরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডস্থ আবু নাছের চৌধুরী বাড়ীর দরজায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও চরহাজারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার গোলাম হোসেন চৌধুরী রাফেল।
জানাযায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শরীফ চৌধুরী পিপুল,ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন, বর্তমান
সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, সাবেক সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, বসুরহাট বাস মালিক সমিতির সভাপতি আক্রাম উদ্দিন চৌধুরী সবুজ,কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভির, আবু ছায়েদ জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এস এম মাঈন উদ্দিন পিন্টু,চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগ, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইযুব আলী,রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন,উপজেলা ছাত্রলীগের সভাপতি আইনুল ইসলাম মারুফ,সাধারণ সম্পাদক আরমান আল ইসলাম তন্ময় প্রমূখ।