জেলার পাকুন্দিয়ায় চাঞ্চল্যকর আবদুল মালেক হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাত ১০ টার দিকে ভৈরব দুর্জয় মোড় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার হওয়া হানিফ মিয়া পাকুন্দিয়া কুমারপুর এলাকার মৃত মজলু মিয়া ছেলে। অপরজন একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে কুদ্দুছ। তারা আবদুল মালেক হত্যা মামলার এজাহারনামীয় ৪ ও ১৩ নং আসামি ছিলেন।
র্যাব সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে গ্রাম্য শালিস শেষে
গত রোববার ৪ঠা ফেব্রুয়ারি দুপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ওইদিনই রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মালেক । তিনি উপজেলার হোসেন্দী পূর্ব কুমারপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনার পরদিন নিহতের ছেলে মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ১৪ জনের নামোল্লেখসহ অচেনা আরও ৫-৬ জনকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১৪ কোম্পানী অধিনায়ক মোঃ আশরাফুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০ টার দিকে ভৈরব দুর্জয় মোড় হতে
আসামী হানিফ মিয়া ও কুদ্দুছকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
মামলার অন্য আসামীদের জন্য র্যাব-১৪ এর অভিযান অব্যহত রয়েছে।
এ ঘটনা গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের
জন্য জেলার পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।