দিন হলো শেষ গোধূলি আভায় ছেয়ে গেছে আকাশ,
শুনি বিদায়ের ঘন্টা--
কত কাজ পড়ে আছে বাকি
এত কাল দিয়েছি শুধু ফাঁকি।
বিলাস ব্যাসনে কেটেছে জীবন ---
মিথ্যারে আলিঙ্গন করি বেঁধেছি সুখের ঘর
আজ দেখি সব মিছে, আপনার বলে নেই কেউ
সবাই পর।
পরম সত্যটারে দেখিনি চোখ মেলে ---
,'এসেছি একা যেতে হবে একা' মিথ্যের সাথে করেছি গলাগলি।
আজ কত কথা মনে পড়ে হায়রে মিথ্যে মায়ার বাঁধন!
অভিনয় শেষে ফিরে যেতে হবে কেন মনে হয়নি কখনো কেন হলো বিস্মরণ?
আজ বিদায়ের ঘন্টা শুনি পরম সত্য-- মৃত্যুরে আলিঙ্গনে কাঁপে শরীর, মনে জাগে ভয়,
কেমনে হবো ভব তরী পাড় করিনি তো পাড়ের কড়ি সঞ্চয়।
যারে এতকাল ধরে সুসজ্জিত করে রেখেছি কত যতনে
আজ সেই দেহখানি মিশে যাবে তিন হাত মাটির গহ্বরে।
মনে হয় কত কাজ বাকি-- পেতাম যদি আর একটু সময়,
মিছে ভাবনা দেয় কেবল যাতনা,
হয়নি যা এতো কালে
হবে কী আর একটু সময় পেলে।
বেলা শেষ ঘনিয়ে এলো আঁধার বোঝাপড়া হবে
এবার সব হিসাব নিকাশ।