চাঁপাইনবাবগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন ও ৭ বছরের সশ্রম কারাদন্ড
- জাকির হোসেন পিংকু
-
২০২৪-০২-০৮ ১৬:১৯:২৩
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিনা লাইসেন্সে একটি বিদেশী পিস্তল,একটি রিভলবার,সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে অ্স্ত্র আইনে দায়ের একটি মামলায় মো:লোকমান (৩৮) নােেম একজন অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীকে যাবজ্জীবন ও একই মামলায় পৃথক ধারায় আরও ৭ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আদেশে উল্লেখ করা হয়, একটি ধারার সাজা ভোগের পর অপর ধারার সাজা ভোগ করতে হবে। বৃহস্পতিবার (৮ ফেব্রæয়ারী) দুপুর সোয়া ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ষ্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মোহা: আদীব আলী আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত লোকমান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাগানপাড়া গ্রামের মৃত হুমায়নের ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন,২০২১ সালের ১৫ ফেব্রæয়ারী রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শরৎনগর গ্রামে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অভিযান চালায়। অভিযানে ১টি পিস্তল,১টি রিভলবার,৭ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিনসহ হাতেনাতে গ্রেপ্তার হন লোকমান। এ ঘটনায় পরদিন শিবগঞ্জ থানায় লোকমানকে একমাত্র আসামী করে মামলা করেন র্যাব ক্যাম্পের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান। ২০২১ সালের ২৮ ফেব্রæয়ারী শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো: নুরন্নবী আদালতে একমাত্র লোকমানকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। ১০ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনাল লোকমানকে দোষী সাব্যস্ত করে মামলার রায় ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.শাহীন আল মামুন।