সোমবার, মে ২৫, ২০২৬

হাউস অব রিপ্রেজেনটেটিভস ইসরাইলকে ১ হাজার ৭৬০ কোটি ডলার সহায়তা দেয়ার বিল বাতিল করে দিয়েছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-০৭ ২৩:৩৯:৩০

মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস ইসরাইলকে ১ হাজার ৭৬০ কোটি ডলার সহায়তা দেয়ার বিল বাতিল করে দিয়েছে। মঙ্গলবারের (৬ই ফেব্রুয়ারি) অধিবেশনে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টি এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করলে ভোটাভুটির পর তা বাতিল হয়ে যায়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 
বিলটি পাসের জন্য হাউস অব রিপ্রেজেনটেটিভসে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল। ২৫০ জন সদস্য এই বিলের বিপক্ষে ভোট দেন এবং পক্ষে ভোট দেন ১৮০ জন সদস্য। পক্ষে-বিপক্ষে ভোট দেয়া সদস্যদের মধ্যে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় প্রতিনিধিই ছিলেন। ১৪ জন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে, এই বিল সমর্থন করেছেন ৪৬ জন ডেমোক্র্যাট।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিনেটে আনা বিলকে সমর্থন করেছিলেন, যেখানে সীমান্তে  নিরাপত্তা জোরদারসহ ইউক্রেন ও ইসরাইলকে সহায়তা দেয়ার কথা ছিল। তবে শুধু ইসরায়েলকে সহায়তা দেয়ার প্রস্তাবে তিনি ভেটো দেয়ার প্রতিশ্রুতি দেন।

 


এ জাতীয় আরো খবর