শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে আটক

  • হাসান মেহেদী:
  • ২০২৪-০২-০৭ ২০:৫৭:১৭
চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের আব্বাস সিকদার বাড়িতে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন পাইন্দং এলাকার নুরুচ্ছাফার পুত্র রহমত আলী ও একই গ্রামের কামাল সওদাগরের পুত্র ওমর ফারুক। তাদের কাছে দেশীয় অস্ত্র পাওয়া যায়। জানা যায়, মঙ্গলবার রাত দুইটার দিকে ব্যবসায়ী মো. নুরুদ্দীন সিকদারের ঘরে ডাকাতির চেষ্টা করছিল দুইজন। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী তাদের ধাওয়া করে ধরে ফেলে। তাদের গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ নুরুল হুদা বলেন, ডাকাতির প্রস্তুতি কালে স্থানীয় জনতা দুইজনকে ধরে পুলিশে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরো খবর