সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

উড়োজাহাজের ধাক্কায় হংকংয়ে একজনের মৃত্যু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-০৭ ০৯:৪২:৪৭

উড়োজাহাজের ধাক্কায় হংকংয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি বিমানবন্দরের একজন কর্মচারী। মঙ্গলবার টো ট্রাকে বা বিমান টানার গাড়িতে বসেছিলেন ওই ব্যক্তি। 
টো ট্রাকটি বেপরোয়াভাবে চালানোর কারণে যাত্রীর আসনে বসে থাকা ওই যুবক ছিটকে পড়েন। এরপর টেনে আনা বিমানটি ওই কর্মচারীকে ধাক্কা দেয়। বিমানবন্দরের জরুরি পরিষেবার কর্মীরা ওই যুবককে আহত ও অচেতন অবস্থায় উদ্ধার করেন। ওই সময় তার দেহে গুরুতর জখম ছিল। পরবর্তীতে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। 
দুর্ঘটনার পর টো ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তদন্ত চলছে। 
হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই যুবক চীনের গ্রাউন্ড সাপোর্ট ও মেইনটেনেন্স প্রতিষ্ঠান চায়না এয়ারক্রাফট সার্ভিসের কর্মচারী।


এ জাতীয় আরো খবর