বুধবার, আগস্ট ১৯, ২০২৬

বিদেশে পাঠিয়ে প্রতিশ্রæত কাজ,বেতন না দিয়ে প্রতারণার অভিযোগে আদমব্যাপারীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে মা

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০২-০৫ ২০:৪৩:৫৮
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বিদেশে পাঠিয়ে প্রতিশ্রæত কাজ ও পারিশ্রমিক না দেবার অভিযোগে এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে ভুক্তভোগী ৯টি পরিবারের সদস্যরা। রবিবার (৪ফেব্রæয়ারী) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ পৌর ও সদর উপজেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগি পরিবারের সদস্যদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়া হয়। মানববন্ধন ও স্মারকলিপিতে অভিযোগ করা হয়,গত আড়াইমাস থেকে ৫ মাস পূর্বে ওই ৯ জনকে ‘কিরগিজস্থান’ পাঠায় চাঁপাইনবাবগঞ্জ পৌর নামোশংকরবাটি জান্নাতপাড়া মহল্লার আদম ব্যাপারী খাদেমুল ইসলাম। এ জন্য প্রতিজনের নিকট থেকে অন্তত: ৫ লক্ষ টাকা নেয়া হয়। কারও কারও খরচ আরও বেশি পড়ে। খাদেম প্রতিশ্রæতি দিয়েছিল, প্রত্যেকে অন্তত: ৭০/৮০ হাজার টাকা বেতন পাবে। পাবে রাজমিস্ত্রী,কাঠমিস্ত্রীসহ চাহিদামত কাজ। কিন্তু তারা সেখানে গিয়ে তেমন কাজ বা বেতন পায় নি। বরং বরফ শীতল দেশে অনাহারে,অর্ধাহারে মানেেবতর জীবন পার করছে। এ ব্যাপারে বারবার খাদেমের বাড়ি যেয়েও কোন ফল হয় নি। তার বা তার সহযোগিদের সাথে যোগাযোগ করেও কোন লাভ হয় নি। বরং উল্টো হুমকি-ধামকি,গালমন্দ শুনতে হয়েছে। ভুক্তভোগিদের আরও অভিযোগ,কয়েকজনের নিকট অতিরিক্ত আরও টাকা চাওয়া হয়েছে। ৯ জনকে কয়েকবার বিক্রি করা হয় বলেও মানববন্ধনকারীরা অভিযোগ করেন। স্মারকলিপিতে স্বাক্ষরকারী ৯ জনের একজন সদর উপজেলার সুন্দরপুর ই্উনিয়নের হাসানুজ্জামানের পিতা মাইনুল ইসলাম অভিযোগ করেন, বিদেশ থেকে কোন টাকা তো আসেইনি বরং জীবন বাঁচানোর জন্য উল্টো কিরগিজস্থানে থাকা স্বজনদের টাকা পাঠিয়েছেন কয়েক অভিভাবক। তবে ওই ৯ জনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা যাচ্ছে বলে জানান মাইনুল। তিনি বলেন, ঘটনাটি ফেইসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তিনি আরও বলেন,শোনা যায় ওই দালাল অনেক ক্ষমতাধর ও প্রভাবশালী। তবে ওই দালালের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে অভিযুক্ত খাদেমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ৯ জন সরকারি নিয়মেই নির্মাণ কাজ্ েগেছে। এখন শীত বেশি তাই কোম্পানীর আবাসনেই বসে আছে। তাদের যাওয়া ২ মাস হয়েছে। বিদেশে যাবার পর বেতন ঠিক হতে কখনও একটু সময় লাগে। এ ব্যাপারে ঢাকা থেকে এসে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করা হবে বলেও জানান খাদেম। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন,পুলিশ বিভিন্ন সূত্রে ঘটনাটি জানতে পেরেছে। এ ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরো খবর