ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়(কুয়েট) কর্মচারী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া’র সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার সকালে নবনির্বাচিত নেতৃবৃন্দ ভাইস চ্যান্সেলরের দপ্তর সৌজন্য সাক্ষাৎকালে প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বিশ^বিদ্যালয়ের স্বার্থে সকলকে সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে সততা ও নিষ্ঠার সাথে দাপ্তরিক কাজ করার আহবান জানান। পরে নেতৃবৃন্দ বিশ^বিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া বিশ^বিদ্যালয়ের উন্নয়নে সকলকে আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করার আহবান জানান। সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রকৌলশী মোঃ আনিছুর রহমান ভুঞার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে। বিকাল ৩টায় নেতৃবৃন্দ বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এর আগে কুয়েট কর্মচারী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় কুয়েট কর্মচারী সমিতির নবনির্বাচিত সভাপতি শেখ এরশাদ আলী, সাধারন সম্পাদক মোঃ হাসিব সরদার, সহ-সভাপতি মো শাহরিয়ার খান, মোঃ আসাদুজ্জামান মোড়ল, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান(হাবিব), সাংগঠনিক সম্পাদক মোঃ স¤্রাট কাজী, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান(পিএ কামঃকম্পি), ক্রীড়া, সহিত্য ও সাংষ্কৃুতিক সম্পাদক হাফিজুর রহমান(টেকনিশিয়ান), প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান সুজন, সহ-প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আলামিন ফকির, দপ্তর সম্পাদক এস এম নুরুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক রুমা খাতুন, কার্যনির্বার্হী সদস্য বেগ ফয়জুল্লাহ শিবলী, মিঠুন কুমার দাশ, মোঃ জামাল হোসেন(নিরাপত্তা), মোঃ মাসুম মিজি, মো. হাবিবুর রহমানসহ কুয়েট কর্মচারী সমিতির সাবেক নেতৃবৃন্দ ও কর্মচারীগণ উপস্থিত ছিল।