কেউ কি আছো জেগে
যে হাজার তারার মাঝে
খুঁজছো একটি মুখ
চাঁদের রুপালি জোছনার
আলোয় দেখছো আলোকিত কাউকে ?
কেউ কি আছো জেগে
যে রাতের অন্ধকারে
জোনাকির আলোয় কারো
পথ চেয়ে বসে আছো ?
কেউ কি আছো জেগে
যে মাতাল হাওয়ায় নিজের
স্বপ্ন গুলো নিয়ে খেলছো আনমনে ?
কেউ কি আছো জেগে
যে নিশির ডাকের অপেক্ষায়
দুয়ার খুলে বাহিরে যাওয়ার
আকাঙ্ক্ষায় উন্মুক্ত মনে দাড়িয়ে ?
কে আছো গো রাত জাগা
যে ভোর দেখার আশায়
চঞ্চল হৃদয়ে সূর্য উঠার প্রতিক্ষায় ?
তবে আর দেরি কেন?
আমিও এক রাত জাগা পাখি
অপেক্ষায় আছি
তোমারই ডাকের পানে চেয়ে !
কখন ডাকবে তুমি আমায়
খুলবো মেলে আখি
দেখবো এক নতুন প্রভাত
নতুন সূর্যের হাসি।
বন্ধু আইডি : ৪৮৮