বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-২৪ ২২:৫৮:১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে পূর্বশত্রুতার জেরে  দুই বন্ধুর ছুরিকাঘাতে এক বন্ধু নিহত হয়েছেন। নিহত যুবক জেলা শহরের ১৫ নং ওয়ার্র্ডে মসজিদপাড়া মহল্লার নজরুল ইসলাম বাবুর ছেলে রজব আলী(২৫)। পরিবার,পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে,বুধবার(২৪জুন) দুপুর ১টার দিকে জেলা হাসপাতালের বিপরীতে  আম বাজারে ঘটনাটি ঘটে। এ সময় রজবের উপর ছুরি নিয়ে হামলা করে তাঁরই বন্ধু একই মহল্লার আজিমুদ্দিন আকুর ছেলে মেহেদী(২৫) ও মৃত বাবুর ছেলে জিসান(২৬)। এতে ঘটনাস্থলে বুকের ডানদিকে ছুরিকাঘাতে ও  মাথায় মারপিটে মাটিতে লুটিয়ে পড়েন রজব। প্রায় সঙ্গে সঙ্গে তাঁকে জেলা হসাপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইসারুল আলম তুষার মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই মেহেদী ও জিসান পালিয়ে যায়।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন বলেন, পলাতক দুই বন্ধুর ছুরিকতাঘাতেই রজব নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি আরও বলেন, ওই তিন জনের বিরুদ্ধেই মাদকাসক্তির অভিযোগ রয়েছে। কয়েকদিন আগে আমবাজারের ক্রেট (আমের ঝুড়ি) চুরি নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা হয়। এছাড়া হাসপাতালের সরকারি ঔষুধ সরানোর অভিযোগও রয়েছে ওই তিনজনের বিরুদ্ধে। এখন ঠিক কিসের দ্বন্দে খুনের ঘটনা ঘটল তা বিস্তারিত তদন্ত করেই বলা  যাবে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে ও আসামী গ্রেপ্তারে পুলিশ, ডিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি। 


এ জাতীয় আরো খবর