বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ আটক ১ জন

  • জাহাঙ্গীর আলম,
  • ২০২৬-০৬-২৪ ২৩:৪০:০০

প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া 
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৮০ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 
বুধবার (২৪ জুন) সকালে কসবা থানাধীন কুটি ইউনিয়নের কালামুড়িয়া গ্রামে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম ইবাদুল ইসলাম (৪৯)। সে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা বাজার এলাকার আজাহার আলী মোল্লার ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি-এর একটি দল কালামুড়িয়া গ্রামের তাওছিয়া স্টোরের সামনে একটি মিটসুবিশি আউটল্যান্ডার গাড়িতে তল্লাশি চালায়। এ সময় গাড়িটি থেকে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে জড়িত থাকায় ইবাদুলকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান জানান, মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদক নির্মূলে ও পাচারকারীদের বিরুদ্ধে এই ধরণের কঠোর অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


এ জাতীয় আরো খবর