রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

‘চালের বাজার স্থিতিশীল ও সহনীয় রাখতে চেষ্টা করা হচ্ছে’

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০১-২৭ ০৯:২৮:৪৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
সম্প্রতি বাজারে চালের দর কিছুটা বৃদ্ধি পেয়েছে স্বীকার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল কল মালিক গ্রæপ নেতৃবৃন্দ (মিলাররা) দাবি করেছেন, চালের বাজার স্থিতিশীল  ও সহনীয় রাখতে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। সুলভ মূল্যে চাল বিক্রির জন্য মিল ও বড় বাজারগুলোতে দাম সম্পর্কিত ব্যানার টাঙ্গানো হয়েছে। নেতৃবৃন্দ বলেন,সারা বছর বিভিন্ন সময় ধানের দাম  ওঠানামা করে। ফলে চালের দাম একটু হেরফের হওয়া স্বাভাবিক।  এছাড়া মিলারদের কাছে কমদামে চাল কিনে কিছু পাইকারি ব্যবসায়ী ও খুচরা বিক্রেতা  বাজারে বেশি দামে বিক্রি করছে বলেও অভিযোগ করেন মিলাররা।
শুক্রবার(২৬ জানুয়ারী) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে চাঁপাইনবাবগঞ্জে চাউলের বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত  সংবাদ সম্মেলনে মালিক গ্রæপ নেতৃবৃন্দ ও জেলার বৃহৎ মিলাররা  এসব  বক্তব্য তুলে ধরেন। লিখিত বক্তব্যে ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিলাররা বলেন, অতিসম্প্রতি খাদ্য সচিব ও জেলা প্রশাসনের সাথে  সংশ্লিস্টদের উপস্থিতিতে বৈঠক ও আলোচনা করে পরিস্থিতি অবগত করা হয়েছে। বাজার পরিস্থিতির কারণ ও পরিস্থিতি নিয়নন্ত্রণে রাখতে এ পর্যন্ত যেসব ব্যবস্থা নেয়া হয়েছে সেসব ব্যাখা করা হয়েছে।
মিলাররা বলেন, চাঁপাইনবাবগঞ্জ দেশের প্রসিদ্ধ ও অন্যতম বৃহৎ চাল সরবরাহকারী জেলা। চালের জন্য জেলার সুনাম রয়েছে। সেই সুনাম ধরে রাখতে চেষ্টা করা হচ্ছে। তবে তারা স্বীকার করেন, এর পরেও দু’একটি বিচ্ছিন্ন ঘটনা হয়ত কখনও ঘটে যায়। তারা আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে চালের বাজার অস্থির শীর্ষক গণমাধ্যমে যেসব সংবাদ এসেছে তা পুরোপুরি সত্য নয়। ঢাকা থেকে জেলার কয়েকজন বড় চাল মিলার সর্ম্পকে যে সব তথ্য প্রচার করা হয়েছে  সেসবও সত্য নয়। মিলাররা দূর্যোগময়সহ (যেমন-করোনা ও প্রাকৃতিক দূর্যোগ)) সকল পরিস্থিতিতে সরকার (যেমন-গোডাউনে চাল সরবরাহ করে মজুদ ঠিক রাখা),দরিদ্র ও সাধারণ  মানুষের পাশে থাকেন।
সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মালিক গ্রæপ সহ-সভাপতি আনোয়ার হোসেন। উপস্থিত  ছিলেন জেলা মিল মালিক ও ধান-চাল সমিতি সভাপতি এবং মোজাম্মেল অটো রাইসমিল চেয়ারম্যান হারুনুর রশিদ,নবাব গ্রæপ এমডি আকবর হোসেন, এরফান গ্রæপ জিএম সাইফুল ইসলাম প্রমুখ।


এ জাতীয় আরো খবর