মঙ্গলবার, মে ২৬, ২০২৬

রাষ্ট্রপতি চারদিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-১৬ ২৩:০৭:৫০

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারী) চারদিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হওয়ার পর পাবনায় এটি তাঁর তৃতীয় রাষ্ট্রীয় সফর। 
গতকাল সোমবার তার পাবনায় যাওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সফর বাতিল করা হয়। আবহাওয়া অনুক‚লে থাকায় আজ (১৭ই জানুয়ারি) মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার পাবনার ঈশ্বরদী বিমানবন্দরে অবতরণ করে।
এরপর তাঁকে বহনকারী গাড়িবহর সড়ক পথে পাবনা সার্কিট হাউসের উদ্দেশ্য রওনা দেয় ও বিকেলে ৩টায় পৌঁছায়। সেখানে ২২তম রাষ্টপ্রধানকে গার্ড অব অনার দেয়া হয়। সফরকালে তিনি স্থানীয় কয়েকটি কর্মস‚চীতে যোগ দেবেন। আগামী ১৯ জানুয়ারি রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।


এ জাতীয় আরো খবর