কি যে যন্ত্রণা এই সমাজ সংসার সভ্যতা
আমি তো চাইনি কেন ফেলে দিলে যন্ত্রণায়
না পারি ছাড়তে না পারি নিয়ন্ত্রণ করতে
প্রতি মুহূর্তে বঞ্চিত হচ্ছি শান্তি থেকে
এই বৈষম্য ভেদাভেদ আর কতদিন
কেন আমার মনটাকে বুঝোনা
আমি সহজ সরল জীবন চাই
প্রকৃতির সাথে মিশে থাকতে চাই
হারিয়ে যেতে চাই যখন খুশি যেখানে
কেন তুমি আমার মতো ভাবতে পার না
আমার চাওয়া তো বেশি কিছু না
হাতটি ধরে পাশাপাশি চলতে চাই
শুধু আমার সুরে সুর মেলাবে আর
আমাকে খুশি রাখার জন্য প্রাণ খুলে হাসবে
কখনও বিষন্ন হতে দিবেনা আমাকে
চলে যাবে দুরে বহুদুরে আমাকে নিয়ে
থাকবে না মনে কোন অসুন্দর চিন্তা ইচ্ছা
ঘুরে বেড়াবো ইডেনে তোমার হাতটি ধরে
যাবে না ছেড়ে কোনদিন কখনও
আত্মায় আত্মায় মিশে এক হবো দুজনে ।।