আপাদমস্তক বিষাদে ভরা তিন অক্ষরের বিদায় নামক শব্দটায় ;
বিদায় শব্দটা জীবনে শুধু একবারই নয়-
এক জীবনে কত যে বিদায়ের সম্মুখীন হতে হয়!
ভারাক্রান্ত হৃদয় নিয়ে বারবারই সবাই বিদায় জানায়।
প্রতিটি বিচ্ছেদেই কিছু সুখের স্মৃতি- কিছু নীল কষ্ট থেকে যায়,
তারমধ্যে সুখের স্মৃতিগুলো পুলকিত করে হৃদয়-
আর নীল কষ্ট পুড়ে পুড়ে করে ক্ষয়।
তোমাতে ছিলো কত সুখ-দুঃখ, হাসি-কান্না, পাওয়া না পাওয়া আরও কত ঘটনা-
সব চাপা দিয়ে- পেছনে ফেলে চলে গেলে নতুন পৃষ্ঠার তলায় ;
বিষাদ ভরা হৃদয় নিয়ে বিদায় জানাতে হয় চিরায়িত প্রথায়।
সময়ের স্রোতধারায় দিবেনা তুমি আর-
শুধরে নিতে অবহেলায় করে ফেলা ভুলগুলো!
আর তো পাবো না ফিরে- সেই নানান রঙের রঙিন দিনগুলো!
পাবো না , পাবো না আর কোনদিন........
শুধু স্মৃতির অনলে জ্বলবে যে রাত-দিন।
তারপরও জানাতে হচ্ছে তোমাকে বিদায়-
সময়ের বিবর্তনে- তোমায় ধরে রাখার যে কোন উপায় নাই!
তাই তো বিষন্ন মন নিয়ে- তোমায় বিদায় জানাই।।