মঙ্গলবার, মে ২৬, ২০২৬

সা লে হা আ ক তা র

  • ইথার নথি খোলে
  • ২০২৪-০১-০৬ ২১:০৩:৪০

অরূপ
তুমি যতবার কথা বলো
হৃদপিন্ডের প্লাবন থামে না।
শৈল ধাম হয়ে আগুন বৃষ্টি ঝরে
 ঘূর্ণিঝড় সীমান্ত মানে না---
উড়ুক্কু উদ্বাস্তু কবলে একা দাঁড়িয়ে হাসে।
পাথর বীজ বোনে
নদী জলে কোকিল প্রেম অনুরাগ 
রক্ত ঢেউ প্রবাহ গোনে।

কাকলি কথা দৃশ্যমান
ইথার নথি খোলে।


এ জাতীয় আরো খবর