মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ইসরাইলি সামরিক বাহিনীর নতুন পরিকল্পনা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-০২ ১২:২০:০৭
নতুন বছর ২০২৪ সাল জুড়ে গাজায় যুদ্ধ ও অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী-আইডিএফ। তারা জানিয়েছে, দীর্ঘদিন লড়াইয়ের পরিকল্পনা ও প্রস্তুতি হিসেবে গাজায় নতুন সেনা মোতায়েন ও কিছু সেনা সরিয়ে নেয়া হচ্ছে। এ অবস্থায়, মধ্য গাজার দেইর এল-বালাহ শহরের একটি বাড়িতে ইসরাইলি হামলায় ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ১৫৬ জন নিহত এবং ২৪৬ জন আহত হয়েছে। এর মধ্যে ফিলিস্তিনিদের আবার গাজা উপত্যকা ছেড়ে চলে যেতে তাগিদ দিয়েছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সমৃদ্ধ ভবিষ্যতের জন্য গাজায় অসহায় নারী ও শিশুদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সব দেশ ও সংস্থাকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন। নতুন বছর উপলক্ষ্যে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এসব বলেন।

এ জাতীয় আরো খবর