মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নৌকা প্রতীকের পোষ্টার-ফেষ্ট্রুনের ক্ষতিসাধনের অভিযোগে থানায় জিডি

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৩-১২-২৪ ১৮:১৪:১৮
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জর-১ (শিবগঞ্জ উপজেলা) আসনে আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও এই আসনের বর্তমান এমপি ডা.সামিল উদ্দিন আহমেদ শিমূলের ব্যানার-ফেস্টুনের ক্ষতিসাধনের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি(জিডি) হয়েছে। রবিবার(২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে প্রার্থীর ব্যাক্তিগত সহকারী সোহেল খান শিবগঞ্জ থানায় জিডিটি দায়ের করেন। জিডিতে অভিযোগ করা হয়, রবিবার ও গত শনিবার(২৩ ডিসেম্বর) শিবগঞ্জের বিভিন্ন স্থানে লাগানো নৌকা প্রার্থীর ব্যানার-ফেস্টুনের ক্ষতি করেছে অজ্ঞাত পরিচয় ব্যাক্তিরা। শিবগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় এ কাজ করা হয়েছে। এমনকি রানীহাটি এলাকায় নৌকার পোষ্টার খুলে সেখানে ট্রাক প্রতীকের (আ’লীগের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম) পোষ্টার লাগানো হয়েছে। এসব অভিযোগের ব্যাপারে ডা.শিমূল এমপি বলেন, গত শনিবারই লিখিতভাবে রিটার্নিং অফিসার(জেলা প্রশাসক),সহকারী রিটার্নিং অফিসার(শিবগঞ্জ-ইউএনও) ও পুলিশ সুপার বরাবর এসব ব্যাপারে লিখিত অভিযোগ করা হয়েছে। তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার কথা জানিয়েছেন। সহকারী রিটার্নিং অফিসার ও শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার এএফএম আবু সুফিয়ান অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে নির্বাচনী দায়িত্বে থাকা ম্যাজিষ্ট্রেটকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, জিডি হবার পরর্পই এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। জিডির সাথে পাওয়া ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা গেলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জাকির হোসেন পিংকু, CHAPAI----RAB ARREST 03 DRUG DEALER---NEWS FROM ZAKIR---23--12-23 H Hossain Zakir to Hossain 10 hours agoDetails চাঁপাইনবাবঞ্জে র‌্যাবের অভিযান ৩২৩ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে ৩২৩ বোতল ফেনসিডিলসহ ৩জন গ্রেপ্তার হয়েছেন। গত শুক্রবার(২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে কানসাট ইউনিয়নের শিকারপুর প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনের সড়কে অভিযােেন ওই তিনজন গ্রেপ্তার হন। গ্রেপ্তাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা টংপাড়া গ্রামের মো.মনসুরের ছেলে খাইরুল ইসলাম(২২), একই গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. আলী(২৬) ও জেলার গোমস্তাপুর উপজেলার নামোকাঞ্চনতলা গ্রামের মৃত তৈমুর আলীর ছেলে মাজেদুল ইসলাম(৩০)। শনিবার(২৩ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। সীমান্তবর্তী এলাকা থেকে একটি মাদকের চালান প্রবেশ করবে এই মর্মে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিকারপুর গ্রামে ফাঁদ পেতে অভিযান চালিয়ে ফেনসিডিল বহনকালে ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

এ জাতীয় আরো খবর