মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

অসহযোগ আন্দোলনে" জনমত তৈরির লক্ষ্যে দৌলতপুরে যুবদলের লিফলেট বিতরন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-১২-২৪ ০১:৫৪:৩৬
ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনা-৩ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী প্রিয় নেতা রকিবুল ইসলাম বকুল ভাইয়ের ও খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের নির্দেশে- "ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে" জনমত তৈরির লক্ষ্যে দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ মাহাবুবুর রহমানের নেতৃত্বে উপস্থিত গতকাল শনিবার দুপুরে দৌলতপুর থানা এলাকার বিভিন্নস্থানে লিফলেট বিতরন করা হয়। ছিলেন ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম ও ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রওশন মুস্তাফিজ নয়ন জাহিদ, হৃদয়, শোভন, সাদ্দাম, লাভ, রাজ্জাক, রাশেদ, সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ।

এ জাতীয় আরো খবর