বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নবাগত ওসি’র সাথে নিসচা নেতৃবৃন্দের মতবিনিময়

  • এইচ,এম,শফিউল ইসলাম
  • ২০২৩-১২-১২ ২৩:৪৫:৫৪
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছা থানার নবাগত ওসি ওবাইদুর রহমানের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ওসি ওবাইদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নবাগত ওসি’র সাথে মতবিনিময় করেন নিসচা নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, নিসচা সভাপতি এইচএম শফিউল ইসলাম, সিনিয়র সহ—সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহ—সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরিজুল ইসলাম, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, ইউপি সদস্য স্মিতা মন্ডল, শেখ ফরহাদ হোসেন, শেখ আব্দুল আজিজ, মিনারুল ইসলাম ও মাসুম বিল্লাহ।
 
 

এ জাতীয় আরো খবর