গোলাপগঞ্জ মুক্ত দিবস পালন করেছে মুক্তিযুদ্ধা সংসদ ও সন্তান কমান্ড। মঙ্গলবার ১২ (ডিসেম্বর) দিবসটি উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের পক্ষ থেকে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালে আজকের এই দিনে এই জনপদকে স্বাধীন ঘোষনা করা হয়।সকাল ১১ ঘটিকায় গোলাপগঞ্জ পৌর শহরের মুক্তিযুদ্ধা সংসদের অফিস কক্ষের সামন থেকে র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষীণ করে। র্যালীতে অংশ গ্রহণ করেন, সাবেক সচিব, বীর মুক্তিযোদ্ধা সমশের মুবিন চৌধুরী বীর বিক্রম, সহকারী কমিশনার ভূমি অভিজিৎ চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল হক, উপজেলা প্রাণী সম্পদ অফিসার এবং বীর মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদে এক আলোচনা সভা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান
ছামিনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান জহিরুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা,সাবেক সচিব সমশের মুবিন চৌধুরী বীর বিক্রম,বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা
আকমল আলী, সাবেক কমান্ডার আব্দুল মুতলিব,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুর রহমান, কাউন্সিলর ফজলুল হক, সভায়
সভাপতিত্ব করেন সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান। এসময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ফজলুর রহমান, আলেক আহমদ, শাহীন আহমদ, মঞ্জিল আহমদ প্রমুখ।