সোমবার, আগস্ট ১৭, ২০২৬

বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় সম্পর্কে কাজি ও পুরোহিতদের নিয়ে বরগুনায় এ্যডভোকেসি সভা

  • এম আর অভি,
  • ২০২৩-১২-১২ ২২:৩৯:৩২

বরগুনা প্রতিনিধি: শিশুদের বিরুদ্ধে সহিংসতা (বাল্যবিবাহ )প্রতিরোধে সামাজিক আচরণ পরিবর্তন প্রকল্পের আওতায় বরগুনায় বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় সম্পর্কে  বিবাহ রেজিস্ট্রার  (কাজি) , ইমাম এবং পুরোহিতদের নিয়ে বরগুনায় সম্বন্বয় ও এ্যডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। (১২ ডিসেম্বর) বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর আয়োজনে মঙ্গলবার বেলা ৩ টায় সদর উপজেলা কৃষি অফিসের হল রুমে এ এ্যডভোকেসি সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নিবার্হী অফিসার মোঃ শামীম মিঞা, নিরাপদ সড়ক চাই নিসচা'র বরগুনায় জেলা শাখার সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান অভি, পূর্ব কেওড়াবুনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও ইমাম মুহা আঃ ছাত্তার মিয়া , সুশীলন এর শিশুদের বিরুদ্ধে সহিংসতা (বাল্য বিবাহ সহ) প্রতিরোধের জন্য সামাজিক আচরণ পরিবর্তন প্রকল্পের কো-অর্ডিনেটর রেখা ইয়াসমিন , প্রজেক্ট অফিসার ইয়াসমিন জাহান, ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার সজীব রহমান, বিবাহ রেজিস্ট্রার (কাজি) মুহা আঃ জলিল ,ইমাম মুহা মজিবুল হক , পুরোহিত অমল চন্দ্র প্রমূখ।
উল্লেখ্য সুশীলন বরগুনা জেলার ২টি উপজেলা বরগুনা সদর ও পাথরঘাটায় এ বছরের জানুয়ারি মাস থেকে শিশুদের বিরুদ্ধে সহিংসতা (বাল্যবিবাহ )প্রতিরোধে সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। যা বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

 


এ জাতীয় আরো খবর