শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

শহীদ বুদ্ধিজীবী দিবস ও স্বাধীনতা দিবসে নগর যুবলীগের কর্মসুচী

  • দপ্তর সেল
  • ২০২৩-১২-১২ ২২:৩৬:১০

১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর, মহান স্বাধীনতা দিবসে কর্মসুচী ঘোষনা করেছে খুলনা মহানগর যুবলীগ। কর্মসুচীর মধ্যে রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ১৩ ডিসেম্বর’২৩ইং বুধবার রাত ১১টায় নগরীর গল্লামারী স্মৃতিসৌধে সকল শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পন। বিকাল সাড়ে পাঁচ টায় (বাগ মাগরিব) দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় অংশগ্রহন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১৬ডিসেম্বর’২৩ইং তারীখ, শনিবার সূর্যদ্বয়ের সাথে সাথে নগরীর গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে সকল শহীদ দের প্রতি শ্রদ্ধা নিবেদন। এ লক্ষ্যে সকলকে সকাল ৫টার মধ্যে গল্লামারী মোড়ে উপস্থিত থাকতে হবে। সকাল ১০ টায় খুলনা মহানগর আওয়ামী লীগের বিজয় র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহন।
উপরোক্ত কর্মসুচী সফলে নগর, থানা ও ওয়ার্ড যুবলীগের নেতা কর্মীদের অংশগ্রহনের আহ্বান জানিয়েছেন খুলনা মহাগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।

 


এ জাতীয় আরো খবর