আজ সোমবার (১১ ডিসেম্বর) গ্যাস-তেল উত্তোলন করে কাজে লাগাতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে গ্যাসক্ষেত্রের কাছাকাছি শিল্প কারখানা স্থাপন করার পরামর্শও দিয়েছেন তিনি। সকালে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, জামালপুর জেলার মাদারগঞ্জে সাড়ে ৩০০ একর জমিতে ‘মাদারগঞ্জ সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড’ নামে একটি কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আলোচনায় ভোলায় যে গ্যাস পাওয়া গেছে সেটা স্থানীয়ভাবে সার কারখানা নির্মাণ করে ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে ‘সামুদ্রিক পর্যটন নীতিমালা-২০২৩’ এর খসড়াও অনুমোদন দেয়া হয়েছে। এই নীতিমালার আওতায় সমুদ্রবন্দরের পাশে কোথায় কোথায় পর্যটন কেন্দ্র হবে সেটা নির্ধারণ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।