বুধবার, আগস্ট ১৯, ২০২৬

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৬ জঙ্গিকে গ্রেপ্তার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১২-১১ ২১:৪৩:২৮

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম পাশের একটি দেশ থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিল। রাজধানী ও দেশের বিভিন্ন স্থান থেকে প্রশিক্ষণ শাখার প্রধানসহ ৬ জঙ্গিকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে র‌্যাব। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, আল কায়েদার মতাদর্শের জঙ্গি সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিল তারা। সংগঠনের সদস্যদের পাশ্ববর্তী দেশে নিয়ে দেয়া হতো প্রশিক্ষণ। বিভিন্ন মাদ্রাসা থেকে অর্থ সংগ্রহ করতো জঙ্গিরা। সেই অর্থ পাহাড়ি সংগঠন কেএনএফ মাধ্যমে অস্ত্র ও প্রশিক্ষণে ব্যয় করতো। 
পরিচয় পাল্টে নানা পেশার আড়ালে তৎপরতা চালাচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। কয়েকটি জেলায় নিজেদের কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটির সদস্যরা। উগ্রবাদী বই ও মুসলমানদের ওপর নির্যাতনের ভিডিও দেখিয়ে সদস্য সংগ্রহের তথ্যও পেয়েছে র‌্যাব। 
গোয়েন্দা তথ্যে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয় আনসার আল ইসলামের প্রশিক্ষণ শাখার প্রধান আব্দুর রাজ্জাক ওরফে সাইবা সহ ৬ জঙ্গি। ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তারের পর সংস্থাটি বলছে, আব্দুর রাজ্জাক ওরফে সাইবা উপমহাদেশের সমন্বয়কারি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শীর্ষ নেতাদের তথ্য অনুসারীদের কাছে পৌঁছে দিতেন।
র‌্যাব জানায়, পাশের একটি দেশ থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল আনসার আল ইসলামের সদস্যরা। গত বছর ঢাকার আদালত চত্বর থেকে দুই জঙ্গি সদস্য পালানোর বিষয়টি জানতেন জঙ্গি প্রশিক্ষণ প্রধান সাইবা। তবে পলাতক জঙ্গিদের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেননি সে।
আল কায়েদার মতাদর্শের জঙ্গি সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিল তারা। সংগঠনের সদস্যদের পাশ্ববর্তী দেশে পাঠিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে এই জঙ্গিরা। বিভিন্ন মাদ্রাসা থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি সদস্যদের কাছ থেকে চাঁদা নিতো তারা। সেই অর্থ পাহাড়ি সংগঠন কেএনএফ-এর মাধ্যমে অস্ত্র ও প্রশিক্ষণে ব্যয় করতো বলেও জানায় র‌্যাব।

 


এ জাতীয় আরো খবর