সোমবার, আগস্ট ১৭, ২০২৬

সোনাগাজীতে গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠিত

  • শহীদুল ইসলাম মামুন
  • ২০২৩-১২-০৯ ১৫:২১:৫৬
সোনাগাজী প্রতিনিধি সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পশ্চিম মহেশ্চর দারুন নাজাত জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও পশ্চিম মহেশ্চর সমাজকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে পশ্চিম মহেশ্চর বায়তুন নুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সোনাগাজী পৌর যুবলীগের সভাপতি নাছির উদ্দিন অপু'র সভাপতিত্বে সংবর্ধিত ও প্রধান অতিথি ছিলেন, এলজিইডি'র প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ প্রধান অতিথি ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের পরিচালক নাঈমা আক্তার, এশিয়ান ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান রাবেয়া আক্তার, সোনাগাজী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু তৈয়ব বাবুল, স্থানীয় ইউপি সদস্য আকবর হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দাস। সঞ্চালনা করেন দাসেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতা উল্লাহ।

এ জাতীয় আরো খবর