বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

সিলেটের কামালবাজারে ১৬ কিশোরকে পুলিশে দিয়েছে স্থানীয়রা

  • সিলেট প্রতিনিধি
  • ২০২১-০৫-৩১ ২৩:৪৬:৩৫
সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজারে ১৬ কিশোরকে পুলিশে ধরে দিয়েছে স্থানীয়রা। সোমবার (৩১ মে) রাত ১০টার দিকে কামালবাজারের নবাগী গ্রামে ঘটনাটি ঘটে। জানা যায়, আটককৃত সব কিশোরের বাড়ি সিলেটের বিশ্বনাথে। তবে কি কারণে তাদের আটক করা হয়েছে তা নিয়ে দেখা দিয়ে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন ডাকাতি করতে এসে স্থানীয়দের হাতে আটক হয়েছেন। আবার কেউ বলেন কামালবাজারের নবাগী গ্রামের এক কিশোরকে উঠিয়ে নিতে তারা এখানে এসে আটক হয়েছে। আটককৃত কিশোরদের একজন জানান, ওই কিশোরের সাথে তাদের মোবাইল ফোনে বাকবিতণ্ডা হয়। এর রেশ ধরেই তারা এ এলাকায় বিচার দিতে এসেছে। ভুক্তভোগী কিশোরের চাচা জানান, হঠাৎ করেই দলবদ্ধভাবে আমার ভাতিজাকে তারা অপহরণ করতে চায়। এসময় স্থানীয়দের সহযোগীতায় তাদের আটক করা হয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় ব্যক্তিবর্গ, থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম শ্যামল সুপ্রভাত সিলেটকে বলেন, আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাবাদে জানা গেছে ফুটবল খেলা নিয়ে কামালবাজারের ওই যুবকের সাথে মুঠোফোনে কথা কাটাকাটি হয় তাদের।

এ জাতীয় আরো খবর