বুধবার, আগস্ট ২৬, ২০২৬

আ শ রা ফু ল মা ন্না ন

  • নিজেরা সব বুঝলে
  • ২০২৩-১১-২০ ১৭:৩৮:০০

বাংলাবাড়ির মানুষগুলো ঠিক হলে
সত্য-ন্যায়ের পথিক এবং
                            বিবেক মানবিক হলে--
আসতো না কেউ নাক গলাতে ভিন দেশের
এমরিকা আর অস্টেলিয়া
                            রাশিয়া বা  চীন দেশের।
বাংলাবাড়ির  স্বার্থ নিজে বুঝলে সব
চিন্তা করে  নিজের যতো 
            দোষ-ত্রুটিভুল  খুঁজলে  সব
দূর থেকে কেউ আমার ঘরে আসতো না
আশঙ্কাতে ভাবতো না আর 
                        উল্লাসে কেউ নাচতো না।

 


এ জাতীয় আরো খবর