বাংলাবাড়ির মানুষগুলো ঠিক হলে
সত্য-ন্যায়ের পথিক এবং
বিবেক মানবিক হলে--
আসতো না কেউ নাক গলাতে ভিন দেশের
এমরিকা আর অস্টেলিয়া
রাশিয়া বা চীন দেশের।
বাংলাবাড়ির স্বার্থ নিজে বুঝলে সব
চিন্তা করে নিজের যতো
দোষ-ত্রুটিভুল খুঁজলে সব
দূর থেকে কেউ আমার ঘরে আসতো না
আশঙ্কাতে ভাবতো না আর
উল্লাসে কেউ নাচতো না।