ও পাড়েতে থাকো তুমি
এ পাড়েতে আমি,
তোমার আমার মাঝের ফারাক
জানেন অন্তর্যামী।
অন্তরের অন্তর ছিলে যখন
ছিলে খুব কাছে,
এখন আমি জানিনা কিছুই
কতো ব্যবধান মাঝে।
ও পাড়েতে যতো আনন্দ
এ পাড়েতে ব্যথা,
সকল আনন্দ গেছো নিয়ে
রেখে নিরানন্দ হেথা।
কি অপরাধে দিলে বন্ধু
আমায় এতো কষ্ট,
প্রেম নিলে প্রেম দিলেনা
করলে আমায় নষ্ট।