বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে একজনের যাবজ্জীবন কারাদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৩-১১-১৬ ২১:৪৪:২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনে দায়ের মামলায় সুজন আলী (৩০) নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড গেন সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর কারাদন্ডের আদেশ দিযেছে আদালত। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে রায় প্রদান করেন। দন্ডিত সুজন আলী রহনপুর খোয়াড়মোড় গম্বুজপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবীনাজমুল আজম জানান, গত ২০২০ সালের ৩ সেপ্টেম্বর রাজশাহী মোল্লাপাড়া র‌্যাব ক্যাম্পের অভিযানে নাচোলের ধানসুরা বাজারের সড়ক থেকে ৪০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন সুজন। এ ব্যাপােও ওইদিন মামলা করেন র‌্যাবের পুলিশ পরিদর্শক মামুন হাওলাদার। মামলার তদন্ত কর্মকর্তা ও নাচোল থানার উপপরিদর্শক  গোলাম রসুল গত ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর মামলার অভিযোগপত্র জমা দেন। 

 


এ জাতীয় আরো খবর