শনিবার, আগস্ট ১৫, ২০২৬

চরমোনাই পীর সাহেবের সংবাদ সম্মেলন রোববার

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২১-০৫-২৯ ১৩:২৩:২৫
বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরাইল শব্দটি বাদ ও সাম্প্রতিক বিষয় নিয়ে রোববার (৩০ মে) সংবাদ সম্মেলন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। শনিবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরাইল শব্দটি বাদ, আসন্ন বাজেট, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ দেশব্যাপী জেল-জুলুম, মামলা প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই সংবাদ সম্মেলন করবেন। রোববার দুপুর ১২টায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে (৫৫/বি, পুরানা পল্টন, ৩য় তলা, নোয়াখালী টাওয়ার)সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরো খবর