শনিবার, আগস্ট ১৫, ২০২৬

কোম্পানীগঞ্জে ঢেউটিন ও চেক বিতরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৮-১৪ ১৯:৫১:৪৯

 কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক বরাদ্দকৃত প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত,দুস্থ এবং অসহায় ২৭ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুর রহমান। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(অঃ দাঃ) মো: রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কার্য সহকারী সামছুদ্দিন শামীম প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানকে পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে  যাচ্ছেন।
বক্তারা আরও বলেন, এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমানোর পাশাপাশি তাঁদের ঘুরে দাঁড়াতে সহায়তা করছেন।


এ জাতীয় আরো খবর