ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার ফুলতলা উপজেলার ১নং আটরা গিলাতলা ইউনিয়নের গিলাতলা গাজীপাড়া বায়তুন নাজাত জামে মসজিদে সামাজিক ও জনকল্যাণমূলক সংস্থা ‘জবেদা কাদের ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ১ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
গত শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত মুসল্লিদের সম্মুখে জবেদা কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টুর এই অনুদানের চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বায়তুন নাজাত জামে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এস. এ রহমান বাবুল, সাধারণ সম্পাদক গাজী আব্দুর রশিদ, মসজিদের সম্মানিত খতিবসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও এলাকার মুসল্লিগণ।
মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য জবেদা কাদের ফাউন্ডেশনের এই সময়োপযোগী আর্থিক সহযোগিতাকে সাধুবাদ জানান মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা। এ সময় উপস্থিত সকলে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টুর এই মানবিক ও ধর্মীয় উদ্যোগের প্রতি শুভকামনা ও আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করেন।
নামাজ শেষে জবেদা কাদের ফাউন্ডেশনের সমৃদ্ধি এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু ও তাঁর মরহুম পিতা-মাতার রুহের মাগফেরাত ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের খতিব হাফেজ মোঃ ইয়াসিন।