শনিবার, আগস্ট ১৫, ২০২৬

গোমস্তাপুরে ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মোটর শ্রমিক নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-১৫ ০৯:২২:১১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষে মো.তারেক (৩০) নামে মোটরসাইকেল চালক এক মোটর শ্রমিক নিহত হয়েছেন। তিনি নওগাঁর পোড়শা উপজেলার নওয়াপাড়া গ্রামের মো. সেন্টুর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার(১৪ আগষ্ট) বিকাল সাড়ে ৩টার দিকে আড্ডা- সরাইগাছি সড়কের  পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় মোটরসাইকেলের সাথে ভটভটির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে আহত হন তারেক। ফায়ার সার্ভিস কর্মীরা তাঁকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে বিকাল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। ঘটনার পর ভটভটি আটক হলেও চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টিট প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।


এ জাতীয় আরো খবর