বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

খানজাহান আলী থানা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকির হোসেনের ইন্তেকাল

  • শেখ বদর উদ্দীন
  • ২০২৩-১১-০৯ ১৯:২৮:০১

খানজাহান আলী থানা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও  শিরোমনি দিশারী যুব পর্ষদ এর সাবেক সাধারণ সম্পাদক এবং শিরোমণি পশ্চিমপাড়া নিবাসী শেখ জাকির হোসেন বুধবার দুপুরে ষ্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ২ পুত্রসহ অসংখ গুনগ্রাহী রেখে যান। বাদ জোহর মরহুমের ১ম নামাজে জানাজা শিরোমনি শহীদ মিনার চত্বরে এবং ২য় নামাজে জানাজা বাদ আসর শিরোমনি পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খানজাহান আলী থানা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ¦ শেখ আবিদ হোসেন,সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, ১নং আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ জাহাঙ্গীর হোসেন, শিরোমণি বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ মাও. আতাউর রহমান, হাফেজিয়া মাদরাসার মুহতামিম আলহাজ¦ হাফেজ মোঃ ইব্রাহিম, ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক খম লিয়াকত আলী, ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল হক, ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, বেগ আব্দুর রাজ্জাক রাজ, আলহাজ¦ মোড়ল আনিসুর রহমান, শেখ জামিল আহমেদ, কাজী গিয়াস উদ্দীন, শিরোমণি বাজার বণিক সমিতির সভাপতি শেখ আকতার হোসেন, কাজী হুমায়ুন কবির, শেখ হাসিবুর রহমান, খুলনা জেলা তাঁতীলীগ নেতা কাজী আজাদুর রহমান হিরোক, মোঃ আব্দুল হালিম, আটরা গিলাতলা ইউপি সকল সদস্য সহ মরহুমের বিভিন্ন মহলের আত্মীয় স্বজন ও খানজাহান আলী থানা এলাকার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজায় ইমামতি করেন মুফতি মাও. মোঃ আব্দুল জব্বার। ¬

 


এ জাতীয় আরো খবর