রবিবার, আগস্ট ১৬, ২০২৬

খানজাহান আলী থানার পথের বাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শনে কে এমপি কমিশনার

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-১১-০১ ২১:৫৪:৫৯

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ ফাঁড়ি বেলা ১ টায় আকস্মিক পরিদর্শন করেন কেএমপি পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা।  ফাঁড়ি পরিদর্শনকালে পুলিশ কমিশনার থানার দৈনন্দিন কার্যক্রম এবং রেজিস্টারসমূহ পর্যবেক্ষণ করেন।এবং  পথের বাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শনকালে কর্মরত পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বক্তব্যে বলেন-আমাদের থানা-ফাঁড়ির মূল কাজ হলো সেবামূলক পুলিশিং কার্যক্রম করা। ফাঁড়ির সেবামূলক কাজকে আরো এগিয়ে নেওয়ার জন্য অফিসার ও ফোর্স সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কেএমপি'র সহকারি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই)  সৌমেন্দ্র কুমার বাইন , খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ  মোঃ কামাল হোসেন খাঁন, পথের বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই কামরুল হুদা নাইম সহ পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

 


এ জাতীয় আরো খবর