সোমবার, মে ২৫, ২০২৬

ইসরাইলের কাছে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-১৫ ২৩:৪৮:৪২

আজ নবম দিনে গড়িয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলের চলমান যুদ্ধ। উভয়পক্ষের হামলা-পাল্টা হামলা অব্যাহত আছে। এই সংঘাত শুরুর পরেই ইসরাইল উপকূলে বিমানবাহী রণতরী পাঠানোর কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
তবে চলমান সংঘাতে উত্তেজনার পারদ আরও বৃদ্ধি পাওয়ায় ইসরাইলের কাছে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। 
শনিবার (১৪ই অক্টোবর) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিরক্ষামন্ত্রী জানায়, ইসরাইলের বিরুদ্ধে এ হামলা রোধ’ করতে এ দুটি বিমানবাহী রণতরী একটি ক্রমবর্ধমান মার্কিন বাহিনীতে যোগ দেবে। সেখানে এরই মধ্যে মার্কিন বিমান বাহিনীর তিনটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে। ওই অঞ্চলে ইউএসএস ডোয়াইট আইজেনহাওয়ার রণতরী ও এর স্ট্রাইক গ্রুপকে মোতায়েন করা হচ্ছে। এটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরীর সঙ্গে যোগ দেবে।
এর আগে গত সপ্তাহে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং এর সঙ্গে থাকা অন্য যুদ্ধজাহাজগুলোকে পূর্ব ভূমধ্যসাগরে পাঠায় যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, ৭ই অক্টোবর শনিবার ইসরাইলের উপর হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। এদিন ভোরে ইসরাইলের দক্ষিণ সীমান্তের বেড়া ভেঙে সেখানে অনুপ্রবেশ করে শত শত হামাস যোদ্ধা। 


এ জাতীয় আরো খবর