সোমবার, মে ২৫, ২০২৬

গত এক সপ্তাহে আফগানিস্তানে ৩ বার ভূমিকম্প

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-১৫ ২৩:৪৪:৪০

হেরাতে আবারও অনুভূত হয়েছে ৬ দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্প। গত এক সপ্তাহে আফগানিস্তানের একই অঞ্চলে এটি তৃতীয়বারের মতো বড় আকারের ভূমিকম্প। হেরাত প্রদেশের ৩৩ কিলোমিটার দূরে এই ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস। তারা জানিয়েছে, একই অঞ্চলে ২০ মিনিট পর ৫ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর ফলে ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলটিতে বাড়তে পারে মৃতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ। 
এর আগে ৭ই অক্টোবর হেরাতে ছয় দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্প ও আটটি শক্তিশালী ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়। এই ঘটনায় অসংখ্য বাড়িঘর ধ্বংস হয় এবং দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন। আহত হন আরও শত শত মানুষ। 
এদিকে, ভারতের রাজধানী নয়াদিল্লিতেও রোববার বিকেলে তিন দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।


এ জাতীয় আরো খবর