ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলা মাত্র শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, ‘আমরা হামাসকে ধ্বংস করে দেব। আমরা জয়ী হব, তবে এ জন্য কিছুটা সময় লাগতে পারে।’
স্থানীয় সময় শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নেতানিয়াহু এসব কথা বলেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই জানে আমরা জন্মভূমির জন্য সিংহের মতো লড়াই করছি। আমরা হামাসের হামলার ঘটনা কখনোই ভুলব না। আমরা তাদের ওপর এমন হামলা চালাবো, যা তারা কখনোই ভাবতে পারেনি।’