অব্যক্ত কথা গুলোই আজ নিথর কাব্য
নিঃশব্দের মাঝে মলিন হয়ে যায়
ইচ্ছে করে নান্দনিক ছন্দ সাজিয়ে ব্যক্ত করি
আবার বিরক্তির কাঠগড়ায় দাঁড়িয়ে চুপ হয়ে যাই
অসহায়ত্বের শেকড়ে নিজেই হাসির পাত্র সাজি
কখনো কষ্টের চাদরে মোড়ানো ভাঙা বৈঠার মাঝি।
অর্থহীন ভাবনা গুলো তিক্ত অভিজ্ঞতার পূর্ণ ঝুলি
কালবেলা কোনো কবিতার লাইনে সাজিয়ে দেবো
অব্যক্ত কথা গুলো নিঃশব্দের মাঝে পূর্ণতা পাবে।