বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী নিহত,আহত ৩

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-২৫ ১৮:২৪:৪২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরনে মো.টমাস(৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। টমাস  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতির  সাথে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। একই ঘটনায় আরও অন্তত: ৩ জন  আহত হয়েছেন বলেও পুলিশ জানিয়েছে। তবে তাঁদের পরিচয় জানা যায় নি। তাঁরা  অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, বুধবার(২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সীমান্তবর্তী মনাকষা ইউনিয়নের  ৫নং ওয়ার্ডের পারচৌকা গ্রামের চৌকা এলাকার একটি ঘাসক্ষেতের  পাশে কয়েকটি কলাগাছের নীচে  ককটেল তৈরীর সময় বিস্ফোরনের ঘটনাটি ঘটে। নিহত টমাস পাশের বিনোদপুর ইউনিয়নের মুন্সিটোলা(লম্বাটোলা) গ্রামের মো. মর্তুজার ছেলে।
চাঁপাই নবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, টমাসের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধি ও বিস্ফোরক আইনে মামলা সহ ৫টি ৫টি মামলা রয়েছে। তিনি নিষিদ্ধ আওয়ামী রাজনীতির সাথে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাঁর  সাংগঠনিক পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত করা হচ্ছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, বিস্ফোনে টমাসের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে।  ঘটনার সময় ৩/৪ জন আহত হলেও আরও লোকজন ছিল বলে জানা গেছে। তবে তাঁরা পালিয়ে গেছেন। সিআইডির  ক্রাইমসিন ও  ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ  শুরু করেছেন। টমাস ছাত্রলীগের সাথে  সম্পৃক্ত ছিল বলে জানা গেছে। তবে তাঁর সঠিক পদ-পদবীর খোঁজ নেয়া হচ্ছে।  
ওসি  আরও বলেন, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। হতাহতদের খোঁজে হাসপাতালগুলোতে তল্লাশী  করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি। 


এ জাতীয় আরো খবর