বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

কোম্পানীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-১১-২৬ ১৯:২১:২২

কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি।
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তন এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: নুরুল কাওছার খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম সিকদার, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মোশাররফ হোসাইন, দৈনিক ইনকিলাব পত্রিকার নোয়াখালী জেলা সংবাদদাতা সিনিয়র সাংবাদিক এহসানুল আলম খসরু, যমুনা পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী আসাদুল্লাহ রাফি, খামারী মাসুদ আলম, এনায়েত উল্লাহ, আরশাদ আলম প্রমুখ।

 


এ জাতীয় আরো খবর