কিসের বিনিময়ে তোমাকে পাওয়া যাবে,
যদি তোমার দেখা মেলে ঐ সবুজ ঘাসের বুকে,
কিংবা সুউচ্চ পর্বতচূড়ায়
বা কোনো সাগরের তলদেশে--
তাহলে আজ রাতে সেই নিরুদ্দেশে,
আমার যাত্রা হবে শুরু।
বলো তুমি ,কি ত্যাগের
বিনিময়ে তোমাকে খুঁজে পাবো!
তোমাকে কি পাওয়া যাবে - এই শরতের তিথিতে,
এক মুহূর্ত দেরি না করে
চলে যেতাম সাত সমুদ্র তেরো নদী পার হয়ে--
যদি জানতাম কতগুলো গোলাপের পাপড়ি ছড়ালে
তোমাকে পাওয়া যাবে একান্ত কাছাকাছি,
তাহলে সেই ফুলের জন্য
আসন্ন বসন্ত পূর্ণিমায় চলে যেতাম--মহাকবি
ফেরদৌসির দেশে।
আরো যদি জানতাম
তোমাকে পাওয়া যাবে
ঐ দূর আকাশের তারার
হিরণ্ময় দেশে
তাহলে আজ তিরিশ সেপ্টেম্বর মৃত্যু দিবসে চলে যেতাম
সেই রূপকথার দেশে।
এখনো আমি জেগে থাকি ,
তোমাকে পাওয়ার জন্য এই জীর্ণ কুটিরে,
রাতের কোনো নিস্তব্ধ প্রহরে--
প্রভুর কাছে সমর্পিত হয়ে--
প্রার্থনা করি- বিদেহী আত্মার জন্য---
সৃষ্টি কর্তার কাছে,,,
বড়ো কষ্ট যে তোমাকে বলিনি
তোমার ব্যাধির কথা,
আমাকে তুমি ক্ষমা করে দিও,,
যদি জানতাম কোন্ সাধনার বিনিময়ে
তোমার মরণ ব্যাধি থেকে মুক্তি দেয়া যায়,
আমার জীবনের বিনিময়ে সেখানেই যেতাম,
চিরসাথী করে,
আর না হয় সন্ন্যাসী হয়ে
চলে যাবো গভীর অরণ্যে••