শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

মহেশখালীতে দুই আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক,হোয়ানক রাজুয়ার ঘোনায় পুলিশের অভিযান

  • গাজী মোহাম্মদ আবু তাহের,
  • ২০২৬-১০-২৯ ২৩:৪৬:০৪

মহেশখালী (কক্সবাজার)
অবৈধ আগ্নেয়াস্ত্রের  বিস্তার  জননিরাপত্তার জন্য উদ্বে গের বিষয়। এমন পরিস্থিতিতে মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি বন্দুক ও একটি এলজিসহ  আব্দুল  মালেক (৪৫)  নামে  এক ব্যক্তিকে গ্রেপ্তার   করা   হয়েছে।   বৃহস্পতিবার  (২৯ অক্টোবর) সন্ধ্যা   সাড়ে   ৭টার    দিকে   মহেশখালী  উপজেলার হোয়ানক   ইউনিয়নের    রাজুয়ার    ঘোনা    এলাকায় সড়কের  একটি কালভার্টের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।   উদ্ধার করা   অস্ত্রের উৎস, বহনের উদ্দেশ্য এবং  এর সঙ্গে অন্য  কারও   সংশ্লিষ্টতা রয়েছে কি না এখন   এসব   বিষয়   তদন্তের    মাধ্যমে   উদ্‌ঘাটনের অপেক্ষা।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযানঃ-মহেশখালী থানা পুলিশ   সূত্রে   জানা  যায়, থানার  অফিসার  ইনচার্জ   (ওসি) মোঃ আব্দুস  সুলতানের   নেতৃত্বে    পিএসআই মোহাম্মদ ইকবাল, এএসআই হারুন মিয়াসহ পুলিশের একটি   দল   এ অভিযান  পরিচালনা করে। পুলিশের ভাষ্য  অনুযায়ী, অভিযানের  সময়  আব্দুল মালেকের কাছ   থেকে   দেশীয়   তৈরি   একটি বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়।  গ্রেপ্তার  আব্দুল  মালেক বড় মহেশখালী  ইউনিয়নের  ১ নম্বর  ওয়ার্ডের  বড় ডেইল গ্রামের শফিউল  আলমের   ছেলে।   এ ঘটনায় মামলা দায়েরের   প্রক্রিয়া   চলছে   বলে  জানিয়েছে  পুলিশ।
তাঁকে  আইনানুগ  প্রক্রিয়ায়  আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
অস্ত্রের  উৎস  নিয়ে প্রশ্নঃ- অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের তথ্য পাওয়া গেলেও সেগুলো কোথা থেকে সংগ্রহ করা  হয়েছে, কী  উদ্দেশ্যে  বহন করা হচ্ছিল কিংবা  কোনো  অপরাধে  ব্যবহারের সঙ্গে এগুলোর যোগসূত্র   রয়েছে   কি না   এসব  বিষয়ে  বিস্তারিত জানায়নি   পুলিশ।  তদন্তের   অপেক্ষা   পুলিশের এ অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তথ্য উদ্‌ঘাটন  এখন  গুরুত্বপূর্ণ। মামলার  অগ্রগতি, অস্ত্রের শনাক্তকরণ  এবং  তদন্তে  পাওয়া   তথ্য থেকে ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হতে পারে।


এ জাতীয় আরো খবর