আমার দেশের কৃষাণ মজুর
তারা প্রাণের ভাই,
কাদা-জলে জমির আইলে
সেখানে বসে খাই।
ভোর বিহানে বের হয় তারা
নিড়ানি কাঁচি নিয়ে,
রোদ বৃষ্টিতে মাঠে খাটে
টোকা মাথায় দিয়ে।
কাঁচা মরিচ সাথে পিঁয়াজ
খাইছে পান্তা ভাত,
খরা বর্ষায় কাজ করে যায়
খাটে দিন ও রাত।
মাথার ঘাম পায়ে ফেলে
সোনার ফসল ফলাই,
এসি রুমের ডাইনিং-এ বসে
খাই তা উঁচু তলায়।
কৃষি প্রধান দেশ যে আমার
চলছে যাদের শ্রমে;
তারা মহান দেবো সম্মান
ভুলব'না কোনক্রমে।