বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার খঁড়িতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-০৭ ২০:২২:৩৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর  উপজেলায় পদ্মা নদীর একটি খাঁড়িতে গোসলে নেমে আনিকা খাতুন(১২) নামে এক কিশোরি নিঁেখাজ হয়েছে। সে নারায়নপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জোহরপুর বেলপাড়া গ্রামের আনিকুল ইসলামের মেয়ে এবং জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার(৭ অক্টোবর) দুপুর ২টার দিকে বাড়ির অদুরে ওই খাঁড়ির ঘাটে কাপড় কাঁচা ও গোসলের জন্য যায় আনিকা। কাপড় কাঁচা শেষে গোসলে নামার পর সে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্বজনরা তার খোজ শুরু করলে ঘাটে কাপড় ও ঘাটে পোঁতা বাঁশে ঝোলানো ওড়না পেলেও আনিকার সন্ধান পায় নি।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বলেন,  ঘটনার খবর পেয়ে রাজশাহী থেকে ডেকেব আনা ডুবুরীদল নিয়ে  ঘটনাস্থলে পৌঁছে  সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। তবে রাত ৮টা পর্যন্ত মেয়েটির কোন খোঁজ মেলে নি।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ও ইউপি সদস্য মো.রবু বলেন, আনিকা একাই  পদ্মা নদীর খাঁড়ির ওই ঘাটে কাপড় কাঁচা ও গোসলের জন্য গেলি বলে জানা গেছে। পরে ঘাটে তার খোঁজ না পেয়ে স্বজনরা নিজেরাই প্রথমে পানিতে তার  সন্ধান শুুরু করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। 


এ জাতীয় আরো খবর