বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হারানো ৩০ মোবাইল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল পুলিশ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-০৭ ১৮:৪৮:৫৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে পুলিশ। বুধবার (৭অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হারানো মোবাইলগুলো মালিককে হস্তান্তর করেন পুলিশ সুপার গৌতম কুমার  বিশ^াস।  মোবাইলগুলোর মধ্যে সদর থানা  এলাকার ১৫টি,শিবগঞ্জ থানা এলাকার ৬টি,গোমস্তাপুর থানা এলাকার ২টি এবং নাচোল থানা এলাকার ৭টি মোবাইল ফোনসেট রয়েছে।
বুধবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে হারিয়ে যাওয়া মোবাইলগুলোর ব্যাপারে সংম্লিস্ট থানায় জিডি করা হয়। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন রকম তৎপরতা চালিয়ে মোবাইলগুলো উদ্ধার করে। হারনো মোবাইলগুলো ফিরে পেয়ে মালিকরা   আবেগাপ্লুত হয়ে পুলিশকে দণ্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।   অনুষ্ঠানে উদ্ধারকারী পুলিশ অফিসারগণ এবং সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর