শনিবার, অক্টোবর ৩, ২০২৬

চৌগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৩-০৯-২৭ ২২:১০:৩১

যশোরের চৌগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা জাগ্রত নাগরিক কমিটি চৌগাছার আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। দিবস টি পালনে মঙ্গলবার (২৬সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি শুরু হয়ে উপজেলা পরিষদের সামনের কোটচাঁদপুর সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তানিছুর রহমান। অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোবাশ্বের হুসাইন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, এনজিও ব্যক্তিত্ব রাসেল আশরাফ, রাফেজা খাতুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরূপ রায়, আনিছুর রহমান, নাজমা আক্তার শিমু, প্রমুখ উপস্থিত ছিলেন। 

 


এ জাতীয় আরো খবর